রাত ৯টার ওষুধ,
ঠিক রাত ৯টায়।
ওষুধের সময় হলে মনে করিয়ে দেব। খেয়েছেন কি না এক ট্যাপে জানাবেন, আর মাস শেষে নিজেই দেখবেন কতটা নিয়মিত ছিলেন।
মোবাইল নম্বর বা গুগল অ্যাকাউন্ট দিয়ে ঢুকুন — কোনো পাসওয়ার্ড মনে রাখতে হবে না।
সারা দিনের ওষুধ,
একটা তালিকায়।
সকাল, দুপুর, রাত — যখন যে ওষুধ, ঠিক তখন মনে করিয়ে দেব। না খেলে সেটাও এক ট্যাপে লিখে রাখা যায়, তাই হিসাবটা সত্যি থাকে।
- সকাল ৮:০০কমেট ৫০০মেটফরমিন · ১টি · খাওয়ার পরেখেয়েছেন
- দুপুর ১:৩০সেকলো ২০ওমিপ্রাজল · ১টি · খাবারের আগেবাদ গেছে
- রাত ৯:০০কমেট ৫০০মেটফরমিন · ১টি · খাওয়ার পরেএখন
- রাত ১০:৩০মোনাস ১০মন্টিলুকাস্ট · ১টি · রাতেপরে
একসাথে অনেক ওষুধ, একটাই নোটিফিকেশন
একই সময়ে তিনটা ওষুধ থাকলে ফোন তিনবার বাজবে না। একটা নোটিফিকেশনেই সবগুলোর নাম থাকবে।
একটু পরে মনে করান
হাতের কাজ শেষ করে খেতে চাইলে ৫ থেকে ১২০ মিনিট পিছিয়ে দিন। একটি ডোজ তিনবার পর্যন্ত পেছানো যায়।
দেরির রিমাইন্ডার নয়
কোনো কারণে সময়মতো পাঠানো না গেলে এক ঘণ্টা পর আর পুরোনো রিমাইন্ডার পাঠাই না। তালিকায় সেটি দেখে নিতে পারবেন।
মাস শেষে
নিজের হিসাব।
যা খেয়েছেন আর যা বাদ গেছে — দুটোই গোনা হয়। যে ওষুধের সময় এখনো আসেনি, তা হিসাবে ধরা হয় না, তাই সকালবেলা সংখ্যাটা অকারণে কম দেখায় না।
- সব খেয়েছেন
- আংশিক
- বাদ গেছে
- আসছে
স্বাস্থ্য পরামর্শ, সহজ বাংলায়।
ডায়াবেটিস, রক্তচাপ, গর্ভাবস্থা আর শিশুর যত্ন নিয়ে সহজ ভাষার লেখা ও ভিডিও। পড়তে কোনো অ্যাকাউন্ট লাগে না।
- ডায়াবেটিস
- উচ্চ রক্তচাপ
- হৃদরোগ
- গর্ভাবস্থা
- শিশু স্বাস্থ্য
- পুষ্টি
এই তথ্য শুধুমাত্র জানার জন্য, চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়।
Informational only. Not a substitute for professional consultation.
আপনার স্বাস্থ্যের তথ্য
আপনারই।
কোন ওষুধ খান, কখন খান — এগুলো খুব ব্যক্তিগত তথ্য। তাই কয়েকটা বিষয় শুরু থেকেই ঠিক করা আছে।
- বিজ্ঞাপনে যায় না
- আপনার ওষুধ আর খাওয়ার হিসাব কোনো বিজ্ঞাপন বা বাইরের বিশ্লেষণ সেবায় পাঠানো হয় না।
- একটি স্থায়ী রোগী আইডি
- প্রথমবার ঢুকলেই পাবেন PD-২৬০৯-০০০৪২ এর মতো একটি আইডি, যা কখনো বদলায় না।
- যখন খুশি মুছে ফেলুন
- অ্যাকাউন্ট মুছে দিলে ৩০ দিন পর আপনার ব্যক্তিগত সব তথ্য স্থায়ীভাবে মুছে ফেলা হয়।